আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭০

  • MIT ERP
  • Update Time : 10:41:27 am, Monday, 28 September 2026
  • 19

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুর জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৩৭০ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশক্রমে এবং চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং, উঠতি বয়সি কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় সন্দেহভাজনদের আটক করে তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হয়। রাত সোয়া ১১টার দিকে অভিযানের বিষয়ে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর। তিনি জানান, জেলার সব থানা ও ডিবি পুলিশের অভিযানে সর্বমোট ৩৭০ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কারো বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটকদের মধ্যে কয়েকজনের মাদক সংশ্লিষ্টতা এবং অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব বিষয় যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অভিযানে আটক সবাই যে অপরাধের সঙ্গে জড়িত, এমনটি নয়। যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যায়নি, তাদের অভিভাবকদের ডেকে সন্তানদের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ সময় অভিভাবকদের সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং ভবিষ্যতে যাতে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক করা হয়। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশের কর্মকর্তারা বলছেন, উঠতি বয়সি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে পারিবারিক নজরদারির ঘাটতি, অপরাধপ্রবণ পরিবেশ এবং বিভিন্ন ধরনের অনলাইন কার্যক্রমসহ নানা বিষয় ভূমিকা রাখতে পারে।

তাই কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, উঠতি বয়সি কিশোরদের সঠিকভাবে পরিচালনা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরের বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ, লাভবান হচ্ছেন কৃষকরা

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭০

Update Time : 10:41:27 am, Monday, 28 September 2026