আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ দক্ষিণ মানিকদীতে হামলা ও ভাঙচুর

  • MIT ERP
  • Update Time : 08:53:40 am, Sunday, 27 September 2026
  • 19

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ দক্ষিণ মানিকদীতে হামলা ও ভাঙচুর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করা হয় নগদ অর্থসহ মালামাল। এসময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা হয়।

চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠলেও পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। এরইমধ্যে আটক হয়েছে ২ জন।

জানা যায়, শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশেই নিউগিনি হাউজিং প্রোজেক্টে তাণ্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। শতাধিক ব্যক্তি ৪টি মিনি ট্রাকে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। কুপিয়ে আহত করে বেশ কয়েকজনকে। ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের এই হামলায় তছনছ হয় সেখানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। কর্মীদের মারধর ও লুটপাট চালানোর অভিযোগ করেন তিনি।

প্রায় ৫ বিঘা জমির ওপরে ১৭টি বহুতল ভবন নিয়ে গড়ে উঠছে এই হাউজিং সোসাইটি। মালিকপক্ষের অভিযোগ, ২ মাস আগেও একই কায়দায় হামলা কোরে মোটা অংকের চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা।

জমি নিয়ে বিরোধের জেরে হামলা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

হামলাকারীরা নগদ প্রায় ১ কোটি টাকা এবং মোবাইল ফোনসেট সহ কয়েক কোটি টাকার জিনিসপত্র লুট করে বলে অভিযোগ হাউজিং সোসাইটির কর্তৃপক্ষের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চকরিয়ায় বেগুন ধরার আগমুহূর্তে গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষরা

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ দক্ষিণ মানিকদীতে হামলা ও ভাঙচুর

Update Time : 08:53:40 am, Sunday, 27 September 2026