আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

১৫ বছরে পদার্পণ করল ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’, আয়োজিত হচ্ছে বিশেষ উৎসব

  • MIT ERP
  • Update Time : 05:56:03 am, Sunday, 27 September 2026
  • 20

১৫ বছরে পদার্পণ করল ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’, আয়োজিত হচ্ছে বিশেষ উৎসব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনপ্রিয় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ ১৫ বছরে পদার্পণ করেছে। দেড় দশকের এই গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে এবার ‘ছোটকাকু উৎসব ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছর এই উৎসব এক দিনের জন্য আয়োজন করা হলেও, ১৫ বছর পূর্তির বিশেষ মাইলফলককে বরণ করতে এবারই প্রথম দুই দিনব্যাপী উৎসবের ডাক দেওয়া হয়েছে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের জনপ্রিয় ভেন্যু ‘আলোকি’তে বসবে খুদে বন্ধুদের এই প্রাণের মেলা। ‘ছোটকাকু’র অ্যাডভেঞ্চার, দেশপ্রেম আর বুদ্ধিমত্তার গল্পে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই জমকালো আয়োজন।

উৎসবের আয়োজন নিয়ে গতকাল দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন ‘সাংবাদিক সমীপে ছোটকাকু উৎসব’। এ সময় উপস্থিত ছিলেন ছোটকাকুর স্রষ্টা ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, গুণী অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, অভিনেতা ও নাট্য নির্দেশক তারিক আনাম খানসহ ছোটকাকুর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।

ছোটকাকু উৎসব মানেই শিশুদের অফুরন্ত আনন্দ আর নতুন অভিজ্ঞতার সমাহার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের দুই দিনের উৎসবে শিশুদের মনস্তত্ত্ব ও বিনোদনের কথা মাথায় রেখে সাজানো হয়েছে নানা চমক। আয়োজনটি নিয়ে ‘ছোটকাকু উৎসব’-এর অন্যতম আয়োজক সানাউল আরেফিন বলেন, ‘বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা দুই দিনের পুরো আয়োজনটি রেখেছি।

তারা যেন খুব সুন্দর কিছু নিয়ে ঘরে ফিরতে পারে। ’ ‘ছোটকাকু’র ১৫ বছরের টেলিভিশন যাত্রার কথা তুলে ধরে তারিক আনাম খান বলেন, ‘১৫ বছর ধরে “ছোটকাকু” নাটক হিসেবে প্রচার হচ্ছে, এটা অবশ্যই অনেক দারুণ খবর। দুই দিনব্যাপী “ছোটকাকু উৎসব” নিয়ে যে আয়োজন রাখা হয়েছে, সেখানে সবাই শিশু-কিশোরদের নিয়ে আসুন, তাদের এই সাংস্কৃতিক কর্মকা-ে যুক্ত করুন।

’ বইয়ের পাতার ছোটকাকুকে পর্দায় প্রাণ দিয়েছেন গুণী অভিনেতা আফজাল হোসেন। ১৫ বছর ধরে চরিত্রটির সঙ্গে তার পথচলা। এতে যুক্ত হওয়ার গল্প বলতে গিয়ে বলেন, ‘“ছোটকাকু” চরিত্রে ১৫ বছর ধরে অভিনয় করেছি, আর আমি অভিনয় করি চল্লিশ বছর ধরে। ছোটকাকু চরিত্রে যখন অভিনয় শুরু করি, তখন অভিনয় থেকে প্রায় বাইরে চলে গেছি। আমাকে অভিনয় আর তখন আকর্ষণ করছিল না।

আমরা বলেছি যে সবাই ছোটদের সাহিত্য করতে করতে বড় হয়েছি, মনে হয়েছে আমাদের এই পর্যায়ে এসে ছোটদের জন্য আমরা কিছুই করছি না। সেই দায় থেকেই ১৫ বছর ধরে “ছোটকাকু” করে চলেছি। ’ ১৫ বছর ধরে ‘ছোটকাকু’তে অভিনয় করা শিল্পীদের নিয়ে একটি গান তৈরির কথাও জানান আফজাল হোসেন। পরে সেই গানটি সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।

‘ছোটকাকু উৎসব’ নিয়ে কথা বলতে গিয়ে ফরিদুর রেজা সাগরের অন্যতম সৃষ্টি ছোটকাকুর প্রশংসা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর এবং পর্দায় ছোটকাকুকে রূপ দেওয়া আফজাল হোসেনকে উদ্দেশ করে বলেন, ‘ছোটকাকুর গল্পে এবার কৃষিক্ষেত্রের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ও তুলে ধরা যেতে পারে।

’ শাইখ সিরাজ আরও বলেন, ‘ছোটকাকুর আবেদন এখন শুধু শহরের শিশুদের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রান্তিক অঞ্চলেও পৌঁছে গেছে। ’ সবশেষে কথা বলেন ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর। নিজের জীবনের দুই ব্যক্তির কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার সত্যিই একজন ছোটকাকু ছিলেন ড. ফজলুল আলম। আর “ছোটকাকু” মূলত যার প্রেরণায় লেখা হয়েছে, তিনি আমীরুল ইসলাম।

সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। দুজনেই আমাদের ছেড়ে গেছেন, কিন্তু ছোটকাকু চরিত্রটা রয়ে গেছে। ’ ‘ছোটকাকু’ সৃষ্টির শুরুর সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘“ছোটকাকু” প্রথম লেখা শুরু হয় ২০০৪ সালে। তখনই আমরা ‘কক্সবাজারে কাকাতুয়া’ লেখার মধ্য দিয়ে পরিকল্পনা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা “ছোটকাকু”কে নিয়ে যাব, তাকে কখনোই আমরা বিদেশে নেব না।

’ ফরিদুর রেজা সাগর জানান, এখন পর্যন্ত ছোটকাকুর ৪৮টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪৫টি বইয়ের গল্পে বাংলাদেশের ৪৫টি জেলা উঠে এসেছে। বাকি তিনটি বইয়ে জেলার বাইরের গল্প ছিল। বইয়ের পাতা থেকে ‘ছোটকাকু’কে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে শিশু-কিশোরদের কাছে আরও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আফজাল হোসেনের অবদানের কথাও স্মরণ করেন তিনি।

এ সময় ‘ছোটকাকু’কে পর্দায় রূপ দেওয়ার জন্য আফজাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান ‘ছোটকাকু’র স্রষ্টা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

১৫ বছরে পদার্পণ করল ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’, আয়োজিত হচ্ছে বিশেষ উৎসব

Update Time : 05:56:03 am, Sunday, 27 September 2026