আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার তথ্য জানালো পেট্রোবাংলা

  • MIT ERP
  • Update Time : 04:43:22 pm, Friday, 25 September 2026
  • 9

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার তথ্য জানালো পেট্রোবাংলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্রান্সফার শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা জানিয়েছিল, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। এতে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছিল। পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি হলে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিরোধীদল নানা অপতৎপরতা চালাচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার তথ্য জানালো পেট্রোবাংলা

Update Time : 04:43:22 pm, Friday, 25 September 2026