আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক কে, জানালেন স্কালোনি

  • MIT ERP
  • Update Time : 05:30:45 pm, Friday, 25 September 2026
  • 21

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক কে, জানালেন স্কালোনি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই মহাতারকার সম্মানে আগামী ৬ অক্টোবর একটি বিদায়ী ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আলবিসেলেস্তে সমর্থকেরা সমর্থকেরা যখন জাতীয় দল থেকে মেসির আনুষ্ঠানিক বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, একই সময়ে মেসিকে ছাড়া ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন লিওনেল স্কালোনির কোচিং স্টাফ।

তা মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বের ভার উঠবে কার কাঁধে? স্কালোনি জানিয়ে দিলেন, আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিস্তিয়ান রোমেরো।

এএফএ-র অনুশীলন ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার স্কালোনি বলেছেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান রোমেরা)। লিও (মেসি) ও ওতা (নিকোলাস ওতামেন্দি)র পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এছাড়া এমিলিয়ানোও (মার্তিনেস) অধিনায়ক হতে পারে। সামনের দুই ম্যাচে রদ্রিগো (দে পল) না থাকলেও, সেও অধিনায়ক হতে পারে। আবার অধিনায়ক হতে পারে লাওতারোও (মার্তিনেস)ও। তবে কুতিই এই দায়িত্বের জন্য উপযুক্ত।’

অবশ্য মেসি পরবর্তী আর্জেন্টিনার নেতৃত্বের দৌড়ে রোমেরো, এমিলিয়ানো ও লাওতারো মার্তিনেস যে এগিয়ে, সেটি নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ আস্থা রাখলেন ২৮ বছর বয়সী ডিফেন্ডারের ওপরই। রক্ষণভাগ থেকে দলকে নেতৃত্ব দেওয়া এবং প্রয়োজনে নিজের কণ্ঠে সতীর্থদের উজ্জীবিত করার মতো গুণও রোমেরোর আছে বলে মনে করেন তিনি।

অবশ্য ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের এই সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত স্কালোনির পছন্দের তালিকায় রোমেরোই সবচেয়ে এগিয়ে।

এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোমেরো। ২০২৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার তাঁর হাতে ওঠে অধিনায়কের আর্মব্যান্ড। এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আবারও আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন রোমেরো। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়ক ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক কে, জানালেন স্কালোনি

Update Time : 05:30:45 pm, Friday, 25 September 2026