আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 06:49:33 pm, Saturday, 26 September 2026
  • 10

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা শাখার’ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সদর উপজেলার বাসদের সাধারন সম্পাদক আলিমুর রেজা রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি সমশের আলী মোল্লা সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এ সরকারের সময় দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন সহ বিভিন্ন পন্যের ওপর। নির্বাচিত হওয়ার আগে যেসব প্রতিশ্রুতি ছিল তা মানা হচ্ছে না। এই সরকার কৃষক বা সাধারণ মানুষের সরকার না এবং জনবান্ধব বা গনতান্ত্রিক মনে হচ্ছে না। বিগত সরকার ও বর্তমান সরকারের মধ্যে কোন তফাত নেই। সরকারের ভুল সিদ্ধান্তে প্রতিনিয়ত সাধারন মানুষের দুর্ভোগ বাড়ছে। এ থেকে পরিত্রান পেতে চাই। নিত্যপন্যের দাম সাধ্যের মধ্যে রাখার দাবী জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Update Time : 06:49:33 pm, Saturday, 26 September 2026