নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস এবং নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী জিরোপয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে মিছিলে যোগ দেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মারুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল মনজুর সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব।
এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহ উদ্দিন, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েদ সেলিম, শাহরিয়ার ইসলাম তুষার, মজিবুল হক, মোরশেদ আলম ও আবদুল আউয়াল, পৌর যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন, আমিনুল ইসলাম মুকিত, শরিফুল ইসলাম সৌরভ, ইমাম হোসেন জুয়েল এবং মো. হেলালসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনগুলো নানা ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু তাদের সকল অপচেষ্টা ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে দমন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।




















