আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 10:18:58 am, Thursday, 24 September 2026
  • 13

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলায় আবাসিক হিসেবে থাকতেন তিনি। তার বাড়ি গাজীপুর জেলায়। সহপাঠী ও মেসের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সিনথিয়া অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে আড্ডা ও কথাবার্তা বলেছেন।

বুধবার সকালে পাশের কক্ষের কয়েকজন তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ক্যাম্পাস বন্ধ থাকায় বিষয়টি তৎক্ষণাৎ গুরুত্ব পায়নি এবং সারা দিন তার সঙ্গে কারো দেখা হয়নি। পরে সন্ধ্যায় মেসের ভাড়া-সংক্রান্ত একটি সভার জন্য তাকে ডাকতে গিয়ে আবারও সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীরা মেস মালিককে খবর দেন। এরপর দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল কালাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে জানতে পারি, একটি মেসে এক শিক্ষার্থী ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে প্রো-ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যান। পুলিশকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখবে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, একজন ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে। স্বজন কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : 10:18:58 am, Thursday, 24 September 2026