আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া অভিষেক শর্মা শূন্য রানেও সবার ওপরে

  • MIT ERP
  • Update Time : 07:52:18 am, Thursday, 24 September 2026
  • 14

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া অভিষেক শর্মা শূন্য রানেও সবার ওপরে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এই তো কয়েক দিন আগের কথা। ১৭ সেপ্টেম্বর মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। আফগানিস্তানের বিপক্ষে তার এই সেঞ্চুরি পূর্ণ সদস্যদেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

সেই অভিষেকই এখন শূন্য করে আলোচনায়। কাল জাপানের বিপক্ষে ম্যাচে প্রথম বলে আউট হয়েছেন; যা চলতি বছরে সব ধরনের টি-টোয়েন্টিতে অভিষেকের দশম শূন্য। এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এখন অভিষেকেরই। ৪২ ইনিংসে দশবারই শূন্য রানে ফিরেছেন অভিষেক। ফিফটি আছে ১০টি, সেঞ্চুরি ২টি। এক বছরে সর্বোচ্চ শূন্যের তালিকায় অভিষেকের পরই আছেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে আফগানিস্তানের এই ক্রিকেটার নয়বার শূন্য রানে আউট হয়েছিলেন। রশিদ অবশ্য দাবি করতে পারেন, তার প্রধান কাজ তো আর ব্যাটিং নয়! টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ শূন্যের তালিকায় শীর্ষ পাঁচে আছেন শাদাব খান, হার্শেল গিবস ও সুনীল নারাইন। মানে অভিষেক ছাড়া গিবসই বিশেষজ্ঞ ব্যাটসম্যান, যিনি এই তালিকার শীর্ষ পাঁচে আছেন। চলতি বছরে অভিষেকের পর সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৩৮ ইনিংসে ছয়বার শূন্য রানে আউট হয়েছেন। শীর্ষ পাঁচে আরও আছেন স্যামুয়েল কন্তে, দুষ্মন্ত চামিরা ও হাসান আলী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নদীভাঙনে বসতভিটা হারাচ্ছেন মিয়ারচরের বাসিন্দারা

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া অভিষেক শর্মা শূন্য রানেও সবার ওপরে

Update Time : 07:52:18 am, Thursday, 24 September 2026