দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, যা দেশে সনি-র্যাংগস নামে বহুল পরিচিত, ঢাকার জিগাতলার সীমান্ত স্কয়ার শপিং মলে ‘সনি সেন্টার সীমান্ত স্কয়ার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মিস বিনাস হোসেন এবং সনি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর-বাংলাদেশ ব্রাঞ্চের হেড যশোয়া কোয়েক যৌথভাবে গতকাল বুধবার শোরুমটির উদ্বোধন করেন। এ সময় সনি-র‍্যাংগসের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই শোরুমে পাওয়া যাবে সনির সর্বাধুনিক ব্রেভিয়া, গুগল টিভিসহ বিশ^খ্যাত ব্র্যান্ডের ইলেকট্রিক পণ্য। উদ্বোধন উপলক্ষে আগামী সাত দিন বিভিন্ন পণ্য ও ক্যাটাগরীভেদে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়। গত ৪০ বছর ধরে র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। বিজ্ঞপ্তি।


















