আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

বিশ্বে চতুর্থ স্থান অর্জন করা ইউআইইউ এরিয়াল রোবোটিক্স টিমকে সংবর্ধনা

  • MIT ERP
  • Update Time : 07:37:45 am, Thursday, 24 September 2026
  • 14

বিশ্বে চতুর্থ স্থান অর্জন করা ইউআইইউ এরিয়াল রোবোটিক্স টিমকে সংবর্ধনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে এরিয়াল রোবোটিক্স টিমের (ইউএআরটি) অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস)-২০২৬ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে।

এ উপলক্ষে ইউআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতকাল বুধবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে ইউআইইউয়ের এরিয়াল রোবোটিক্স টিম।

তাদের অনবদ্য পারফরম্যান্স বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর এরিয়াল রোবোটিক্স দলগুলো থেকে সাফল্য এনে দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, ইউআইইউ’র শিক্ষার্থীদের এই সাফল্য তাদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার উজ্জ্বল বহিঃপ্রকাশ।

এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি আরও বলেন, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইউআইইউ’র প্রচেষ্টা এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইউআইইউ’র এরিয়াল রোবোটিক্স টিমের (ইউএআরটি) মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রিয়াসাত আজিম বলেন, ইউএআরটির বিশ্বে ৪র্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার ফল। একই সঙ্গে এই অর্জন অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি ইউআইইউ’র ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

সর্বশেষে, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য তিনি ইউআইইউ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নদীভাঙনে বসতভিটা হারাচ্ছেন মিয়ারচরের বাসিন্দারা

বিশ্বে চতুর্থ স্থান অর্জন করা ইউআইইউ এরিয়াল রোবোটিক্স টিমকে সংবর্ধনা

Update Time : 07:37:45 am, Thursday, 24 September 2026