আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

নভোএয়ারের ফ্লাইটের টিকিটে আইএফআইসি ব্যাংকের কার্ডধারীদের ১০ শতাংশ ছাড়

  • MIT ERP
  • Update Time : 07:29:45 am, Thursday, 24 September 2026
  • 16

নভোএয়ারের ফ্লাইটের টিকিটে আইএফআইসি ব্যাংকের কার্ডধারীদের ১০ শতাংশ ছাড়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা এখন থেকে নভোএয়ারের সব অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই সুবিধা প্রদানে আইএফআইসি ব্যাংক পিএলসি ও নভোএয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গতকাল বুধবার আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মারকে স্বাক্ষর করেন। আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নভোএয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলসের পরিচালক সোহাইল মাজিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার শেখ আকতার উদ্দীন আহমেদ, হেড অব ট্রেজারি মোহম্মদ শাহিন উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমঝোতা স্মারকের আওতায় আগামী ৩১ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের সব ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ারে দেশের অভ্যন্তরীণ যেকোনো ফ্লাইটের টিকিট ক্রয়ে ১০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিমান টিকিট ও হলিডে প্যাকেজের দাম তিন ও ছয় মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধায় পরিশোধের সুযোগ থাকবে। গ্রাহকদের ভ্রমণকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে আইএফআইসি ব্যাংক নিয়মিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিশেষ সুবিধা প্রদান করে আসছে।

বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নদীভাঙনে বসতভিটা হারাচ্ছেন মিয়ারচরের বাসিন্দারা

নভোএয়ারের ফ্লাইটের টিকিটে আইএফআইসি ব্যাংকের কার্ডধারীদের ১০ শতাংশ ছাড়

Update Time : 07:29:45 am, Thursday, 24 September 2026