আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলা: ১৫ আসামির ২০০ থেকে ২৬০ বছরের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 07:09:33 am, Thursday, 24 September 2026
  • 14

শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলা: ১৫ আসামির ২০০ থেকে ২৬০ বছরের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডের ভয়াবহ বোমা হামলার মামলায় দীর্ঘ পাঁচ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১৫ আসামিকে ২০০ থেকে ২৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার কলম্বোর স্থায়ী উচ্চ আদালতের তিন বিচারকের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সমন্বিত বোমা হামলা চালানো হয়। এতে ২৭৯ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়। নিহতদের মধ্যে ৪২ জন ছিলেন বিদেশি নাগরিক। আদালত ১৫ আসামির মধ্যে ১৪ জনকে হত্যা, সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র এবং অস্ত্র ও বিস্ফোরক রাখাসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ইব্রাহিম মোহাম্মদ নাউফার, যিনি নাউফার মৌলভি নামেও পরিচিত, পেয়েছেন ২২০ বছরের কারাদ-। রায়ে পাঁচজনকে ২০০ বছর, পাঁচজনকে ২২০ বছর, চারজনকে ২৪০ বছর এবং একজনকে ২৬০ বছরের কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে দ-িতদের সম্পত্তি ও অন্যান্য সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আরও নয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চ। হামলায় আহত ও ক্ষতিগ্রস্তরাও রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের একজন তেরেসা ফার্নান্দো বলেন, হামলার শিকার মানুষ হিসেবে তারা দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া অভিষেক শর্মা শূন্য রানেও সবার ওপরে

শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলা: ১৫ আসামির ২০০ থেকে ২৬০ বছরের কারাদণ্ড

Update Time : 07:09:33 am, Thursday, 24 September 2026