আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

লঞ্চের ভাড়া যৌক্তিকভাবেই বাড়ানো হয়েছে: নৌপরিবহনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 11:36:44 pm, Wednesday, 23 September 2026
  • 20

লঞ্চের ভাড়া যৌক্তিকভাবেই বাড়ানো হয়েছে: নৌপরিবহনমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও মিনিবাসের মতো এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হলো। সরকার লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করেছে। আর এই ভাড়া বৃদ্ধিকে যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

যেকোনো মূল্যবৃদ্ধিই জনগনের ওপর চাপ উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী দাবি করেন, যৌক্তিকভাবেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, আজ বুধবার থেকেই দেশে লঞ্চের নতুন এই ভাড়া কার্যকর করা হয়েছে।

ভাড়া বাড়ায় যাত্রী সংকটে লঞ্চ চলাচল কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নতুন সিদ্ধান্তের পর ঢাকা-বরিশাল নৌরুটে কেবিনে ২০০ এবং ডেকে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। বরিশালের অভ্যন্তরীণ রুটেও বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা।

এদিকে, চাঁদপুরের অভ্যন্তরীণ নৌপথে ইতোমধ্যে কমেছে যাত্রী চলাচল। লোকসানের কারণে কমিয়ে দেওয়া হয়েছে লঞ্চের সংখ্যা ও শিডিউল। মালিকদের দাবি, প্রতিটি লঞ্চে দৈনিক ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে প্রতি কিলোমিটারে আরও ১ টাকা ৫০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাবও দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

লঞ্চের ভাড়া যৌক্তিকভাবেই বাড়ানো হয়েছে: নৌপরিবহনমন্ত্রী

Update Time : 11:36:44 pm, Wednesday, 23 September 2026