আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে

  • MIT ERP
  • Update Time : 10:49:27 pm, Thursday, 24 September 2026
  • 14

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন।

এদিন চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, পারিবারিক কলহের কারণেই নজরুলের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন। এ ছাড়া দ্বিতীয় স্ত্রী আবেগ থেকেও আত্মহত্যা করতে পারেন বলে রিমান্ডে তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

পরে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে গাজী নজরুলকে ফের চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

গাজী নজরুলের আইনজীবীর দাবি, এভাবে একজন সংসদ সদস্যকে বারবার রিমান্ডে নেওয়া ন্যায়বিচারপরিপন্থী।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবন থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করা হয়। মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহর করা এ মামলায় গাজী নজরুলের শ্যালক ওবায়দুল্লাহকেও আসামি করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে

Update Time : 10:49:27 pm, Thursday, 24 September 2026