আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

চট্টগ্রামে ১৩ মামলার আসামি ‘বালু সাইফু’ গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 07:09:35 pm, Wednesday, 23 September 2026
  • 10

চট্টগ্রামে ১৩ মামলার আসামি ‘বালু সাইফু’ গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় মো. সাইফুদ্দিন ওরফে ‘বালু সাইফু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদক, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সাইফুদ্দিন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহসম্পাদক এবং হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে হত্যাচেষ্টা, মারামারি, চুরি, ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ২০ ও ২৭ আগস্ট দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় আসামি করা হয়। একই বছরের ১ নভেম্বর দায়ের করা আরেকটি মামলায় হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় তাকে আসামি করা হয়।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, সাইফুদ্দিনের বিরুদ্ধে থানায় মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

চট্টগ্রামে ১৩ মামলার আসামি ‘বালু সাইফু’ গ্রেপ্তার

Update Time : 07:09:35 pm, Wednesday, 23 September 2026