যশোর সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকায় পুকুরে ডুবে জিসান হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে। জিসan শেখহাটি জামরুলতলা গ্রামের রকির ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের পুকুরের পানিতে জিসানকে ডুবে থাকতে দেখে তারা উদ্ধার করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, জিসান সাঁতার জানত না। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশু জিসানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।



















