আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

চট্টগ্রামে একদিনে নতুন ১২৭ ডেঙ্গু রোগী শনাক্ত

  • MIT ERP
  • Update Time : 09:41:32 pm, Thursday, 24 September 2026
  • 11

চট্টগ্রামে একদিনে নতুন ১২৭ ডেঙ্গু রোগী শনাক্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯২২ জনে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে ১০৪ জন চিকিৎসাধীন এবং ১ হাজার ৫৫২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন এবং ৬১৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত এ হাসপাতালে মোট আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন এবং ৪৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন এবং ৪০১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বিআইটিআইডিতে (BITID) গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৩০ জন। বর্তমানে ৩১ জন চিকিৎসাধীন এবং ৪৯৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম সিএমএইচে গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। বর্তমানে ৮ জন চিকিৎসাধীন এবং ১৩৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আগামী চার বছরে চার কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামে একদিনে নতুন ১২৭ ডেঙ্গু রোগী শনাক্ত

Update Time : 09:41:32 pm, Thursday, 24 September 2026