আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

সাতক্ষীরায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 07:21:29 pm, Wednesday, 23 September 2026
  • 19

সাতক্ষীরায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরায় বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলেই শুভ মারা যান। নিহত তানভীর আহমেদ শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ এলাকায় নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে সবার কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিলেন বলে জানান এলাকাবাসী। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্বশক্তির ভারসাম্য পরিবর্তনে এশিয়ার উত্থান ও চীনের নতুন বৈশ্বিক প্রস্তাব

সাতক্ষীরায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

Update Time : 07:21:29 pm, Wednesday, 23 September 2026