আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম

  • MIT ERP
  • Update Time : 04:43:35 pm, Tuesday, 22 September 2026
  • 13

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম নিয়োগ পেতে যাচ্ছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারত সরকার তার নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি (অ্যাগ্রিমো) দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেবেন আসাদ আলম সিয়াম। তিনি বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়া আসাদ আলম সিয়াম দীর্ঘ কূটনৈতিক জীবনে দেশে ও বিদেশে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০২৩–২০২৪ সালে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১৭–২০২১ সালে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও স্বল্প সময় দায়িত্ব পালনের পর ২০২৫ সালের জুনে তিনি পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান প্রটোকল কর্মকর্তা, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক হিসেবেও কাজ করেছেন। হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার প্রেক্ষাপটে নয়াদিল্লিতে আসাদ আলম সিয়ামের নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং সম্ভাব্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতিসহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আসাদ আলম সিয়াম। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিদ্যমান টানাপোড়েন কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও চলমান রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আশুলিয়ায় পাঁচটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম

Update Time : 04:43:35 pm, Tuesday, 22 September 2026