আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আশুলিয়ায় পাঁচটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা

  • MIT ERP
  • Update Time : 05:41:42 pm, Tuesday, 22 September 2026
  • 8

আশুলিয়ায় পাঁচটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাভারের আশুলিয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা করেছে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুপুরে দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ফজলে বারি।

এর আগে সোমবার দুপুরে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি প্রতিষ্ঠানগুলো সিলগালা করেন। প্যাথলজি বিভাগ বন্ধ করে দেয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার, আয়েশা হাসপাতাল, নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল, নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টার এবং শাহানা ডিজিটাল হাসপাতাল। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারি বলেন, আমরা মূলত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে গিয়েছিলাম।

পরিদর্শনে নানা অসঙ্গতির কারণে ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এর প্রধান কারণ হলো, প্যাথলজিস্টের উপস্থিতি ব্যতিত মেডিক্যাল টেকনোলজিস্টের সাক্ষরে রিপোর্ট দেয়া হচ্ছে। এছাড়া যে ল্যাবগুলো আছে তা মানসম্মত সেবা দিচ্ছে না। প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারের আলাদা আলাদা অসঙ্গতি আছে। ‎তিনি বলেন, আমরা মূলত তাদের লাইসেন্স রিনিউ করার জন্য পরিদর্শনে গিয়েছিলাম।

কিন্তু তাদের এতো অসঙ্গতি দেখে আমরা ল্যাবগুলো বন্ধ করে দিয়েছি। প্রত্যেককে কিছু পরিবর্তন, পরিবর্ধন করতে হবে এবং সেটা নিশ্চিত করলে তাদেরকে আবার সুযোগ দেয়া হবে বলে চিঠি দেয়া হবে। ‎এ সময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দীপিকা-অল্লুর ছবি ‘রাকা’

আশুলিয়ায় পাঁচটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা

Update Time : 05:41:42 pm, Tuesday, 22 September 2026