আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

যুক্তরাষ্ট্রে ফাইবার লাইন কেটে যাওয়ায় শত শত ফ্লাইট বাতিল

  • MIT ERP
  • Update Time : 04:54:14 pm, Tuesday, 22 September 2026
  • 10

যুক্তরাষ্ট্রে ফাইবার লাইন কেটে যাওয়ায় শত শত ফ্লাইট বাতিল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নির্মাণকাজ চলাকালে অসতর্কতাবশত একটি ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ একাধিক ব্যস্ত বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) সন্ধ্যা ৭টা পর্যন্ত নিউইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল এবং ৯৭টি ফ্লাইট বিলম্বিত হয়। একই সময়ে ফিলাডেলফিয়া বিমানবন্দরে ৬৩টি ফ্লাইট বাতিল ও ১৮৯টি ফ্লাইট বিলম্বিত হয়।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, জিএমটি সন্ধ্যা ৭টার দিকে লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলেও নেওয়ার্ক ও জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। তিনি বলেন, নিউ জার্সিতে মার্কিন যাত্রীবাহী রেল সংস্থা অ্যামট্র্যাক-এর একটি নির্মাণকারী দল দুর্ঘটনাবশত ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

এর ফলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উত্তর-পূর্বাঞ্চলের আকাশপথে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। নতুন এয়ার ট্রাফিক প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, সোমবারের এই বিপর্যয়ের পেছনে মূলত দুটি সমস্যা কাজ করেছে। প্রথমে প্রাথমিক টেলিকম লাইনে ত্রুটি ধরা পড়ে, পরে দেখা যায় ব্যাকআপ ফাইবার লাইনটিও কেটে গেছে।

তিনি জানান, প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধারের কাজ চলছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যাকআপ ফাইবার লাইন পুরোপুরি মেরামত করতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আশুলিয়ায় পাঁচটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা

যুক্তরাষ্ট্রে ফাইবার লাইন কেটে যাওয়ায় শত শত ফ্লাইট বাতিল

Update Time : 04:54:14 pm, Tuesday, 22 September 2026