আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

যশোরে সেফটি সরঞ্জাম ছাড়া কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ইন্টারনেট কর্মচারীর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:17:15 pm, Tuesday, 22 September 2026
  • 11

যশোরে সেফটি সরঞ্জাম ছাড়া কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ইন্টারনেট কর্মচারীর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে সেফটি সরঞ্জাম ছাড়াই বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে নিচে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন ইমন খুলনার তুতপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি যশোর শহরতলীর মুড়লী মোড়ের ই-লাইফ কমিউনিকেশন নামের ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সহকর্মী রবিউল ইসলাম জানান, ইমন বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেটের কাজ করছিলেন। এ সময় মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমনের শরীরে কোনো সেফটি সরঞ্জাম ছিল না। বিদ্যুতের খুঁটিতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সময় কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেফটি সরঞ্জাম ছাড়া কেন তাকে কাজে পাঠানো হলো, সেটিও খতিয়ে দেখা দরকার। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় ইমরান হোসেন ইমনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার রায় জানান, বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে কর্মচারী ইমনের মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো সেফটি সরঞ্জাম ছিল না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বিমান বাংলাদেশের

যশোরে সেফটি সরঞ্জাম ছাড়া কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ইন্টারনেট কর্মচারীর মৃত্যু

Update Time : 01:17:15 pm, Tuesday, 22 September 2026