আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:19:24 pm, Tuesday, 22 September 2026
  • 23

ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে মরিয়ম খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মায়ের সাথে নানাবাড়ি হরিহরা গ্রামে বেড়াতে এসেছিল মরিয়ম। মঙ্গলবার রাতে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। ভোররাতের দিকে শিশুটি হঠাৎ অসুস্থতা বোধ করলে বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. এহেতেশাম শহিদ জানান, একদম শেষ মুহূর্তে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তার শরীরে বিষধর ‘কালাচ’ সাপের দুটি কামড়ের দাগ লক্ষ্য করা যায়। সাথে সাথেই তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করে চিকিৎসা শুরু করা হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। সাত সকালে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোপালগঞ্জে বাস ও কন্টেইনারের সংঘর্ষে পথচারী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

Update Time : 01:19:24 pm, Tuesday, 22 September 2026