আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ: দ্বিতীয় দিনেও চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি অব্যাহত

  • MIT ERP
  • Update Time : 03:03:37 pm, Wednesday, 23 September 2026
  • 18

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ: দ্বিতীয় দিনেও চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি অব্যাহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি ছুটির কারণে আজ বুধবার ক্যাম্পাস বন্ধ থাকলেও আন্দোলনকারীরা জানিয়েছেন যে তাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।

একইসঙ্গে নতুন উপাচার্যকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার কথাও জানিয়েছেন তারা। এ লক্ষ্যে গতকাল রাত থেকেই মূল ফটকে অবস্থান নিয়েছেন অনেক শিক্ষার্থী।

এর আগে গত সোমবার সন্ধ্যায় উপাচার্য পরিবর্তনের ঘোষণা আসার পর বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে ক্যাম্পাসে মিছিলের পর গতকাল মঙ্গলবার সকাল থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাতে উপাচার্য ভবনে তালাও ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

সদ্য বিদায়ী উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। নিয়োগের ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মো. সায়েমকে সরিয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে।

এদিকে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বর্তমান চট্টগ্রামে অবস্থান করছেন। তবে কবে নাগাদ চুয়েট ক্যাম্পাসে আসবেন সে বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিতভাবে কিছু জানাননি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজা যুদ্ধ: বিশ্বমঞ্চে ইসরাইলের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ: দ্বিতীয় দিনেও চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি অব্যাহত

Update Time : 03:03:37 pm, Wednesday, 23 September 2026