আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার দম্পতি

  • MIT ERP
  • Update Time : 03:23:40 pm, Wednesday, 23 September 2026
  • 16

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার দম্পতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ১১ মাসের ওই শিশুকে লালন-পালনের জন্য ‘অপহরণ করে’ এক নিঃসন্তান দম্পত্তি। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ের এ সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত ওই শিশুর নাম নাফিজ হোসেন। সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে।

অন্যদিকে গ্রেপ্তারকৃতরা হলেন- হাজারবিঘী গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম। মানিক ও সুজিয়ারা উভয়েই দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন। পুলিশ সুপার বলেন, সোমবার দুপুরে নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাত বোন শিরিন খাতুন। এ সময় সুজিআরা বেগম বোরকা পরে এসে নাফিজকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে নফিজের বাবা এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকা থেকে নাফিজকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় সুজিআরা ও মানিকুজ্জামানকে। পুলিশ সুপার আরও বলেন, মানিকুজ্জামান ও সুজিআরা দম্পত্তি নিঃসন্তান ছিলেন। সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই তারা নাফিজকে অপহরণ করে। অপহরণের পর ওই শিশুকে বিক্রি করে দেবে বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য তাদের ছিল না।

ভিকটিম শিশু হওয়ার কারণে এটিকে ‘মনুষ্য অপহরণ’ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন অধ্যাদেশ-২০২৫) এ দণ্ডনীয় অপরাধ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের কুশল বিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার দম্পতি

Update Time : 03:23:40 pm, Wednesday, 23 September 2026