আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে

  • MIT ERP
  • Update Time : 07:34:22 pm, Monday, 21 September 2026
  • 21

এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিতর্কিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। একই সঙ্গে তার প্রথম স্ত্রীকে নেওয়া হয়েছে এক দিনের রিমান্ডে।

রাজধানীর শেরেবাংলা নগর থানার ওই মামলায় আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এরআগে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত নেতা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় গতকাল রোববার। ওই ঘটনায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এমপি গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী, প্রথম স্ত্রী মাকসুদা বেগমের সম্মতিতে ১৭ জুন পারিবারিকভাবে মরিয়ম খাতুনের সাথে তার বিয়ে হয়।

দুই স্ত্রীকে নিয়ে এই ফ্ল্যাটেই থাকতেন এমপি নজরুল। মরিয়মের মৃত্যুর কথা এমপি নজরুলই তার নিরাপত্তা কর্মকর্তাকে জানান। জিজ্ঞাসাবাদের জন্য পরে নজরুল ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় হাসপাতালে।

গত ২০ জুলাই মরিয়মের সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর অন্য নারীর সাথেও গাজী নজরুলের আপত্তিকর ভিডিও প্রকাশ হয়। এসব ঘটনায় নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় ২২ জুলাই নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনকেও বিষয়টি জানানো হয়। তবে তার সংসদ সদস্য পদ বহাল আছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফতুল্লায় বাস পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে

Update Time : 07:34:22 pm, Monday, 21 September 2026