আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 08:30:36 pm, Tuesday, 22 September 2026
  • 15

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ২৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত শিশুদের মধ্যে ঢাকা বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী দেখা গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ৪৬৭ জন সন্দেহজনক ও ৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৫ জন।

সবচেয়ে কম সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী রংপুর বিভাগে। এই বিভাগে ১৫ জন সন্দেহজনক হাম রোগী। তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৬৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৬৫টি শিশু মারা গেছে।

এছাড়া এ পর্যন্ত নিশ্চিত হামে ২০ হাজার ৭৩৮ জন এবং সন্দেহজনক হামে এক লাখ ৮২ হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু

Update Time : 08:30:36 pm, Tuesday, 22 September 2026