আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাভার ও ধামরাইয়ে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৬ মাদক কারবারি

  • MIT ERP
  • Update Time : 08:14:14 pm, Tuesday, 22 September 2026
  • 14

সাভার ও ধামরাইয়ে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৬ মাদক কারবারি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ছয় পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে ও আজ ভোরে বিশেষ এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায় প্রথম অভিযানে, সোমবার রাতে সাভারের রাজাশন পালোয়ানপাড়া এলাকা থেকে আকরাম হোসেন, হারুন অর রশিদ, ইকবাল হোসেন, আলাউদ্দিন ও ঐশী আক্তার নামের পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১ হাজার ৩০০ টাকা মূল্যের ১৭১ পিস ইয়াবা এবং ১২ হাজার টাকা মূল্যের ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই রাত শেষে ভোরে পৃথক আরেকটি অভিযানে, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শোয়ায়েব নামে আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আকরাম ও ইকবালের বিরুদ্ধে মাদক এবং হারুন অর রশিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা

সাভার ও ধামরাইয়ে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৬ মাদক কারবারি

Update Time : 08:14:14 pm, Tuesday, 22 September 2026