আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

রায়গঞ্জে পরিবেশ রক্ষায় মহাসড়কে দুই হাজার তালবীজ রোপণ

  • MIT ERP
  • Update Time : 06:01:51 pm, Monday, 21 September 2026
  • 12

রায়গঞ্জে পরিবেশ রক্ষায় মহাসড়কে দুই হাজার তালবীজ রোপণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো ও মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় সাংবাদিক শামীম উদ্দিনের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ কর্মসূচি শুরু করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজীপুর আদর্শ গ্রামের কয়েকজন ক্ষুদে শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সাংবাদিক শামীম উদ্দিন। উদ্যোক্তা সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের সাসেক প্রকল্পের আওতায় ছয় লেনের কাজ শেষ হওয়ায় সড়কের দুই পাশে গাছ লাগানোর উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।

সেই সুযোগ কাজে লাগিয়ে মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে তালগাছ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব তালগাছ সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তালগাছ পরিবেশের জন্য উপকারী একটি বৃক্ষ। এর ফল পুষ্টিকর ও সুস্বাদু হওয়ায় মানুষের কাছে তালের যথেষ্ট চাহিদা রয়েছে।

পাশাপাশি তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। তাই পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে তালগাছ রোপণের গুরুত্ব রয়েছে। এ বিষয়ে সাংবাদিক শামীম উদ্দিন বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মহাসড়কের দুই পাশে সারি সারি তালগাছ গড়ে উঠলে সড়কের সৌন্দর্য বাড়বে।

পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে। দেশের স্বার্থে প্রত্যেক মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

রায়গঞ্জে পরিবেশ রক্ষায় মহাসড়কে দুই হাজার তালবীজ রোপণ

Update Time : 06:01:51 pm, Monday, 21 September 2026