আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১৪ হাজার ইয়াবা জব্দ

  • MIT ERP
  • Update Time : 04:40:44 pm, Monday, 21 September 2026
  • 23

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১৪ হাজার ইয়াবা জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা। সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি বস্তা নদীতে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল নদী থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করে। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১৪ হাজার ইয়াবা জব্দ

Update Time : 04:40:44 pm, Monday, 21 September 2026