আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কাশীপুরে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫৬৪ জন

  • MIT ERP
  • Update Time : 06:43:05 pm, Tuesday, 22 September 2026
  • 15

কাশীপুরে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫৬৪ জন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের কাশীপুরে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫৬৪ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কোস্ট গার্ড বেইস কাশীপুরে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে স্থানীয় ৫৬৪ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধসামগ্রীও বিতরণ করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার

কাশীপুরে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫৬৪ জন

Update Time : 06:43:05 pm, Tuesday, 22 September 2026