আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 07:04:14 pm, Tuesday, 22 September 2026
  • 11

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়টির সাইন্স ক্লাবের উদ্যোগে ‘পরীক্ষাগার ও অগ্নি নিরাপত্তা: প্রতিরোধ, প্রস্তুতি এবং জরুরি প্রতিক্রিয়া’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, দেশে প্রতিনিয়ত ল্যাবরেটরি বা অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনাগুলো ঘটে, তার প্রধান কারণ সচেতনতার অভাব। এ ধরনের বিষয়ে কেবল মুখে না বলে হাতে-কলমে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি ছিলো। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে, বিশেষ করে ভূমিকম্প হলে সাধারণত মানুষ অজ্ঞতাবশত যেসকল ভূল করে ফেলেন সেগুলো তুলে ধরে তাদেত করণীয় এবং ক্ষয়ক্ষতি থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করা হয়।

এদিন কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণাগারের কেমিকেল, রিএজেন্ট ইত্যাদি ব্যবহারবিধি এবং অগ্নি নিরাপত্তা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলায় আগুনে পুড়ে যাওয়া আহতকে উদ্ধারপ্রক্রিয়া, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগলে করণীয়, অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার এবং ভেজা বস্তা দিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

সাইন্স ক্লাবের সভাপতি জুনায়েদ মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী ও কুষ্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসাইন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, যেকোনো দুর্ঘটনা ঘটলে প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিক উদ্ধারকাজ পরিচালনা করলেও বাংলাদেশে সাধারণ মানুষ দ্রুত এগিয়ে আসে; তবে সঠিক প্রশিক্ষণের অভাবে তাদের আন্তরিকতা সত্ত্বেও সাফল্য শতভাগ মেলে না। পাশাপাশি রাস্তার অপ্রশস্ততা ও জ্যামজটের মতো বাস্তব সমস্যার কারণে যথাসময়ে উদ্ধারকাজে বিড়ম্বনা তৈরি হয়।

শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে আজকে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান প্রাত্যহিক জীবনে প্রয়োগ এবং জনসেবায় ব্রতী হওয়ার আহ্বান জানাই। সাইন্স ক্লাবের এই প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া শিক্ষার্থীরা ট্রেইনার হিসেবে পরবর্তীতে অন্যান্যদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করবে বলে প্রত্যাশা করি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Update Time : 07:04:14 pm, Tuesday, 22 September 2026