আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক

  • MIT ERP
  • Update Time : 07:01:01 pm, Tuesday, 22 September 2026
  • 14

চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখেন। অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।

পরে নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। এরপর তিনি দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন। অভিযোগের পর কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং কার্যালয়ের উমেদার রূপন দাশকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়।

দুদক সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ছয় দিনের রিমান্ডে

চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক

Update Time : 07:01:01 pm, Tuesday, 22 September 2026