আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

  • MIT ERP
  • Update Time : 12:56:25 pm, Sunday, 20 September 2026
  • 16

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন।

এ সময় তিনি বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মেয়াদকালে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ মেকানিজম চালু হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে তিন বছর নয় মাসের কার্যকালকে অত্যন্ত সম্মানের বলে অভিহিত করেন। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান তিনি। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শাপলার সৌন্দর্যে মুখরিত নাটোরের গুরুদাসপুরের চাকলবিল

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

Update Time : 12:56:25 pm, Sunday, 20 September 2026