আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

যাত্রাবাড়ীতে আজও চার ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

  • MIT ERP
  • Update Time : 12:11:47 am, Sunday, 20 September 2026
  • 14

যাত্রাবাড়ীতে আজও চার ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা মাওয়া মহাসড়কের ইনকামিং অংশে সামাদ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তিরা পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটালে রিকশাচালক বিল্লাল আহত হন। পরে তাকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। আহত বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকায়। তার বাবার নাম শহিদ এবং মায়ের নাম বিবি আয়শা। বর্তমানে তিনি যাত্রাবাড়ী থানায় রয়েছেন। পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি সত্য। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আ.লীগের কথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

যাত্রাবাড়ীতে আজও চার ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

Update Time : 12:11:47 am, Sunday, 20 September 2026