আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়

  • MIT ERP
  • Update Time : 04:24:23 pm, Friday, 18 September 2026
  • 14

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৬-২৭ শিক্ষাবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এই ভর্তি প্রক্রিয়ায় বিদ্যমান ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গুচ্ছের এক সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে গুচ্ছের ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী সাংবাদিকদের এ তথ্য জানান। নির্ধারিত পরীক্ষার সময়সূচি- ‘বি’ ইউনিট: ১৯ মার্চ, ২০২৭। ‘সি’ ও ‘ডি’ ইউনিট: ২০ মার্চ, ২০২৭। ‘এ’ ইউনিট: ২৭ মার্চ, ২০২৭। আয়োজক কমিটি জানিয়েছে, পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও আবেদনের যোগ্যতা, সময়সীমা ও ফি সংক্রান্ত আনুষঙ্গিক তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে গতবারের ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয় যথা: বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। নতুন এই প্রতিষ্ঠানগুলো যুক্ত হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আখাউড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়

Update Time : 04:24:23 pm, Friday, 18 September 2026