আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

যান্ত্রিক ত্রুটিতে দুই দিন পর আবারও উৎপাদন বন্ধ সিইউএফএল-এর

  • MIT ERP
  • Update Time : 04:34:27 pm, Friday, 18 September 2026
  • 13

যান্ত্রিক ত্রুটিতে দুই দিন পর আবারও উৎপাদন বন্ধ সিইউএফএল-এর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ৬ মাস পর উৎপাদনে যাওয়ার দুই দিনের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে কারখানাটির উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।

এর আগে গ্যাস সংকটের কারণে ছয় মাস বন্ধ থাকার পর গত সোমবার ভোর রাত থেকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। ইউএফলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে। সিইউএফএল সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ মার্চ গ্যাস–সংকটের কারণে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। টানা ছয় মাস পর গ্যাস পেয়ে কারখানাটি গত সোমবার ভোর রাত থেকে উৎপাদন শুরু করে।

কিন্তু দীর্ঘদিন ধরে পুরনো মেয়াদোত্তীর্ণ কারখানাটি থাকার কারণে বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়। যার ফলে কারখানার চালুর দুই দিনের মধ্যেই আবারও বন্ধ হয়ে পড়ে সার উৎপাদন। এতে কারখানার ১ হাজারের বেশী কর্মকর্তা কর্মচারীর মাঝে হতাশা নেমে আসে। বর্তমানে কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ২০০ টন। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর এ কারখানায় দৈনিক অ্যামনিয়া উৎপাদন ক্ষমতা ছিল ১০০০ মে.টন এবং ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা ছিল ১৭০০ মে. টন।

গ্যাস–সংকট ও কারিগরি ত্রুটির কারণে পুরনো এ কারখানার উৎপাদন নেমে আসে ১২০০ টনে। সিইউএফএলএর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারনে কারখানাটি আবারও বন্ধ হলেও অতি কম সময়ের মধ্যে চলমান সমস্যা কাটিয়ে সিইউএফএল উৎপাদনে যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

খাতা-কলমে এখনো জামায়াতের সদস্য আছি: এমপি গাজী মো. নজরুল ইসলাম

যান্ত্রিক ত্রুটিতে দুই দিন পর আবারও উৎপাদন বন্ধ সিইউএফএল-এর

Update Time : 04:34:27 pm, Friday, 18 September 2026