আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

বিশ্ব প্রতিযোগিতায় এআই ব্যবহারের বিকল্প নেই: ইবি উপাচার্য

  • MIT ERP
  • Update Time : 04:52:43 pm, Friday, 18 September 2026
  • 13

বিশ্ব প্রতিযোগিতায় এআই ব্যবহারের বিকল্প নেই: ইবি উপাচার্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এআই প্রযুক্তির ব্যবহারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে না পারলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় আমাদের পক্ষে টিকে থাকা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের উদ্যোগে “মেশিন লার্নিং, বিগ ডাটা এবং ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম”র উপর আয়োজিত দু’দিনব্যপী ওয়ার্কশপের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইবি উপাচার্য বলেন, বর্তমান সময় নিঃসন্দেহে অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং চ্যালেঞ্জিং একটি সময়।

বিশেষ করে বিজ্ঞানের উদ্ভাবন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষ তার ম্যানুয়াল এবং ট্রেডিশনাল সিস্টেমের বাইরে গিয়ে এআই প্রযুক্তিকে অনেক বেশি উদ্ভাবনী কাজে ব্যবহার করেছে। আমি চ্যালেঞ্জিং বলছি এই কারণে, এই জায়গায় একজন শিক্ষার্থী হিসেবে এআই প্রযুক্তির ব্যবহারের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করতে না পারি, তাহলে প্রতিযোগিতায় আমাদের পক্ষে টিকে থাকা অত্যন্ত অসম্ভব হয়ে পড়বে।

তিনি আরও বলেন, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইসলামী বিশ্ববিদ্যালয় ই একমাত্র বিশ্ববিদ্যালয় নয়। আমাদের বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট মিলে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিস্তৃত। এখানে নিজেদের মধ্যে যেমন একটি প্রতিযোগিতার ক্ষেত্র আছে, একই সাথে দেশের বাইরেও অর্থাৎ গ্লোবাল প্লেস কনটেক্সটেও আমাদেরকে প্রতিযোগিতায় নামতে হবে।

সুতরাং সেদিক থেকেও আমাদেরকে দক্ষ, পেশাদার হিসেবে নিজেকে তৈরি করা এবং গড়ে তোলার ক্ষেত্রে এর বিকল্প আর কিছু আমাদের সামনে আর থাকবে না। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ইবি উপাচার্য বলেন, পারিপার্শ্বিক এবং প্রাক্টিক্যাল জীবনে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং তাদের মেধা বিকাশের ক্ষেত্রে অনেক গুলো পথ উন্মুক্ত করে দেওয়ার সুযোগ করে দিতে হবে।

যাতে আমাদের শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষ এবং পেশাদার হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সহযোগিতা করা দরকার, ইনশা-আল্লাহ আমরা সেটা সবসময় করব। ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম রেজা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাকিস্তানের মসজিদে জুমার নামাজে বোমা হামলা, নিহত বেড়ে ১৬

বিশ্ব প্রতিযোগিতায় এআই ব্যবহারের বিকল্প নেই: ইবি উপাচার্য

Update Time : 04:52:43 pm, Friday, 18 September 2026