আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

নাচোলে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে জরিমানা, ১৫ ব্যারেল তেল জব্দ

  • MIT ERP
  • Update Time : 04:12:49 pm, Friday, 18 September 2026
  • 13

নাচোলে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে জরিমানা, ১৫ ব্যারেল তেল জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুমোদনহীনভাবে ডিজেল তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে ১৫ ব্যারেল ডিজেল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেরেন্ডি বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় লাইসেন্স ছাড়া দোকান ও গোডাউনে অবৈধভাবে ১৫ ব্যারেল ডিজেল তেল মজুদ রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬’-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনে ২০ (ঙ) ধারায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে তার গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা মূল্যের ১৫ ব্যারেল ডিজেল তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত তেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয় এবং বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন আদালত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আখাউড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নাচোলে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে জরিমানা, ১৫ ব্যারেল তেল জব্দ

Update Time : 04:12:49 pm, Friday, 18 September 2026