আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

ইনডিপেনডেন্টের লোগো ব্যবহার করে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

  • MIT ERP
  • Update Time : 05:37:18 pm, Thursday, 17 September 2026
  • 7

ইনডিপেনডেন্টের লোগো ব্যবহার করে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো ব্যবহার করে ও ফটোকার্ডের আদলে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে ফেসবুকে। সম্প্রতি ছড়ানো ওই দুটি কার্ডই ভুয়া।

ইনডিপেনডেন্ট কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে বিভ্রান্তিকর যে ফটোকার্ড ছড়িয়েছে, তা তাদের নয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টও বিষয়টি ফ্যাক্টচেক করে নিশ্চিত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে প্রচার হওয়া ভুয়া ফটোকার্ড নিয়ে বাংলাফ্যাক্ট জানিয়েছে, “শেখ হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২০ মিনিটের ফোনালাপ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: – পররাষ্ট্র প্রতিমন্ত্রী” – শীর্ষক শিরোনামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ছবিসহ ইনডিপেনডেন্ট টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। ইনডিপেনডেন্ট টেলিভিশনও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। তাছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফোনালাপ হয়েছে, এমন দাবিরও কোনো সত্যতা নেই। মূলত দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনকে ঘিরে গত কয়েক দিন ধরে আওয়ামীপন্থীরা ভিত্তিহীন এই দাবিটি ছড়াচ্ছে।

এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে প্রচার হওয়া বিভ্রান্তিকর ফটোকার্ডটি ভুয়া জানিয়ে বাংলাফ্যাক্ট ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ইনডিপেনডেন্ট টিভির ফটোকার্ড বিকৃত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার।

ভুয়া ফটোকার্ডের ব্যাপারে পাঠকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জে কাইকারটেক ব্রিজের স্ল্যাব ভেঙে লোহা চুরি, জানে না কর্তৃপক্ষ

ইনডিপেনডেন্টের লোগো ব্যবহার করে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

Update Time : 05:37:18 pm, Thursday, 17 September 2026