আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

১৩ ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তা নিয়ে শঙ্কা

  • MIT ERP
  • Update Time : 11:29:36 pm, Wednesday, 16 September 2026
  • 8

১৩ ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তা নিয়ে শঙ্কা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লিডস করপোরেশন লিমিটেড ১৯৯২ সাল থেকে ব্যাংক খাতে প্রযুক্তি সেবা দিয়ে আসছে। বর্তমানে কোম্পানিটি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ওয়েস্টার্ন গ্রুপের অংশ। দেশের সরকারি-বেসরকারি মিলে ১৩টি ব্যাংক তাদের গ্রাহক। কোর ব্যাংকিং সফটওয়্যার ‘ইধহশটষঃরসঁং’ (ব্যাংকআল্টিমাস)-এর মাধ্যমে দেশ-বিদেশে ‘রিয়েল-টাইম ব্যাংকিং সেবা’ দিয়ে থাকে লিডস করপোরেশন।

সেবা দিয়ে এই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আওয়ামী সরকারের আমলে প্রায় দেড় হাজার কোটি টাকার ব্যবসা করে। প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতারা। ২০২৪ সালে আওয়ামী সরকারের পতনের পর বিএনপি সরকারের আমলে লিডসের সেবাগ্রহীতা ১৩টি ব্যাংকের ‘কোর ব্যাংকিং সেবা’ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, যা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

অভিযোগের বিষয়ে লিডস জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর ব্যাংকিং সলিউশনের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম তারা। বর্তমানে দেশের ১৩টি সরকারি-বেসরকারি ব্যাংক ব্যাংকআল্টিমাস ব্যবহার করছে, যা লিডসকে এই ধরনের কোর ব্যাংকিং সলিউশনে দেশের বৃহত্তম সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কোম্পানিটি আরও জানায়, তিন দশকের বেশি সময় ধরে লিডস করপোরেশন বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে সফটওয়্যার সলিউশন এবং প্রযুক্তি-চালিত সেবা দিয়ে আসছে, যা নিয়ে কোনো বিতর্ক নেই।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহবুব উল আলম হানিফ ও এইচ বি এম ইকবালের সংশ্লিষ্টতা ছিল। অন্যদিকে বর্তমানে লিডসের মালিকানায় আসা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদও একই ঘরানার মানুষ। তথ্য অনুসারে, লিডস করপোরেশন থেকে কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যাংকআল্টিমাস সেবা কিনে নেয় রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক— রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো হলো— সিটিজেনস ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক পিএলসি, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিসহ মোট ১৩টি ব্যাংক।

বিশেষজ্ঞদের মতে, আওয়ামী লীগ সংশ্লিষ্ট মানুষের প্রতিষ্ঠান লিডস করপোরেশন লিমিটেড। সেই প্রতিষ্ঠান ব্যাংকিং সফটওয়্যার ‘ব্যাংকআল্টিমাস’ সেবা দিচ্ছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচারের অভিযোগ রয়েছে। অন্যদিকে, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ প্রিমিয়ার ব্যাংকে সফটওয়্যার সাপ্লাই দিয়ে এইচ বি এম ইকবালকে মোটা অঙ্কের কমিশন দেন।

পরে প্রিমিয়ার ব্যাংক থেকে তিনি ঋণ গ্রহণ করেন হাজার কোটি টাকা। সূত্র জানায়, যেসব ব্যাংকে সেবা প্রদান করেন, সেই সব ব্যাংক থেকেই কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন বশির আহমেদ, যা পরবর্তীকালে মন্দঋণে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সরকারি সংস্থায় প্রযুক্তি অবকাঠামো সফটওয়্যার সেবা দেওয়ার নামে বিভিন্ন প্রকল্পে বিপুল পরিমাণ অর্থের অপব্যবহার হয়েছে।

তারা মনে করেন, দীর্ঘদিন লিডসে নিয়মিত অর্থের প্রবাহ থাকার পরও একপর্যায়ে প্রতিষ্ঠানটি ভয়াবহ আর্থিক সংকটে পড়ে। এই সংকটের কারণ অনুসন্ধানের দাবি জানান ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা। জানা গেছে, ২০১৮ সাল থেকে লিডসে কর্মরতদের বেতন অনিয়মিত হয়ে পড়ে। একপর্যায়ে কর্মীদের মোট বকেয়া বেতন প্রায় ৪০ কোটি টাকায় পৌঁছায়। সাবেক কর্মীদের ভাষ্য অনুযায়ী, নিয়মিত বেতন দেওয়া প্রতিষ্ঠানটিতে ২০১৮ সালের পর টানা তিন-চার মাসও বেতন আটকে থাকত।

লিডসের সাবেক কর্মী আরিফুর আমরান চৌধুরী দাবি করেন, ব্যক্তিগতভাবে তারই ১৭ লাখ টাকার বেশি পাওনা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক আরেক কর্মী বলেন, সেই সময়ের আর্থিক সংকটের পাশাপাশি মালিকানাসংক্রান্ত মামলাও লিডসকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে। ২০২৪ সালে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের একটি আদেশে লিডসের ব্যাংক হিসাব জব্দ, লিডস টাওয়ার নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

প্রতিষ্ঠানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ব্যাংকআল্টিমাস সফটওয়্যার নিলামের প্রক্রিয়াও শুরু হয়েছিল। আদালতের নথি অনুসারে, একপর্যায়ে ৭ কোটি ২৭ লাখ ৫৫ হাজার ৫৩৮ দশমিক ৭৮ মার্কিন ডলার ঋণের কথা উল্লেখ করা হয়। পরবর্তী হিসাব ও সুদের কারণে অঙ্ক পরিবর্তন করে ২০২৪ সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বকেয়ার পরিমাণ প্রায় ৮৩ দশমিক ৬৬ কোটি টাকা।

ব্যাংকআল্টিমাসের জন্য ৫ কোটি টাকার প্রস্তাবের কথাও আদালতের নথিতে উঠে আসে। এসব ঘটনা ঘিরে দেশের রাষ্ট্রীয় ও বেসরকারি ১৩ ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। কারণ একটি কোর ব্যাংকিং সফটওয়্যার কোনো সাধারণ ব্যাবসায়িক অ্যাপ্লিকেশন নয়। এর সঙ্গে ব্যাংকের গ্রাহকের হিসাব, আমানত, লেনদেন, শাখা কার্যক্রম এবং অত্যন্ত সংবেদনশীল তথ্য ও কার্যক্রম জড়িত।

লিডসের আর্থিক ব্যবস্থাপনাগত সংকটের সময় প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্যসংখ্যক দক্ষ কর্মী চাকরি ছাড়েন, নতুন কর্মীও বিশেষ যুক্ত হয়নি। তাদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা আপডেট, দুর্যোগ পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি কারিগরি সক্ষমতা নিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ওয়েস্টার্ন গ্রুপ ২০২৪ সালের জুলাইয়ে লিডস করপোরেশনের শতভাগ শেয়ার অধিগ্রহণ করে।

তবে তখনো ব্যাংকআল্টিমাসের মালিকানা ঘিরে আইনি বিরোধ চলছিল। লিডসের দাবি অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ঈরারষ অঢ়ঢ়বধষ ঘড়. ৪৬ ড়ভ ২০২৫ মামলায় রায় দিয়ে নিম্ন আদালতের সম্পদ জব্দ ও নিলামসংক্রান্ত আদেশ বাতিল করেন। কোম্পানিটি বলছে, এর মাধ্যমে ব্যাংকআল্টিমাসের মালিকানা ও মেধাস্বত্ব নিয়ে আইনি অনিশ্চয়তার অবসান হয়েছে।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে লিডস করপোরেশন জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ফলে সফটওয়্যারটি ঘিরে থাকা আইনি অনিশ্চয়তা দূর হয়েছে এবং এটি তাদের কার্যক্রম ও সম্প্রসারণের একটি নতুন অধ্যায় শুরু করতে সক্ষম হয়েছে। ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, ‘লিডস করপোরেশন এবং ওয়েস্টার্ন গ্রুপের মধ্যকার অংশীদারত্ব বাংলাদেশের প্রযুক্তি ও ফিনটেক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সফটওয়্যার সলিউশন তৈরি ও রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হব। ’ লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাহফিদ আহমেদ আননোন একটি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করার মাধ্যমে আমরা বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হব।

’ তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে “ফিঞ্জিনএক্স” নামে একটি নতুন সর্বজনীন ব্যাংকিং ব্যবস্থা তৈরি করেছি, যা উন্নত ব্যাংকিং সেবা প্রদান এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর ব্যাংকিং সলিউশনের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। ’ লিডস করপোরেশনের সিইও আনিসুর রহমান খান বলেন, ‘লিডস আগের যেকোনো সময়ের চেয়ে অধিক দক্ষতা ও উন্নত মানের সেবা নিয়ে কাজ করছে।

আমাদের বিদ্যমান সফটওয়্যার সলিউশনগুলো সমর্থন করার পাশাপাশি, বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা নতুন পণ্য উদ্ভাবন ও উন্নয়ন অব্যাহত রেখেছি। ’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, দেশে মোট প্রাণহানি বেড়ে ১৭১

১৩ ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তা নিয়ে শঙ্কা

Update Time : 11:29:36 pm, Wednesday, 16 September 2026