আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 05:41:48 pm, Wednesday, 16 September 2026
  • 8

নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভেবো না তোমাদের ভবিষ্যৎ আমরা তৈরি করে দেব।

কী হতে চাও, কী করতে চাও এবং কীভাবে নিজের জীবন প্রতিষ্ঠিত করবে—সেই সিদ্ধান্ত এখনই তোমাদের নিতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হলো সম্ভাবনার বিশাল এক সমুদ্র। শিক্ষার্থীদের এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে মেধা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তিনি বলেন, তোমরা আগামী দিনের বাংলাদেশ।

তাই কেবল নিজের ক্যারিয়ার নয়, দেশকে কীভাবে এগিয়ে নেবে সেটিও ভাবতে হবে। ড. মিলন বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও কারিগরি দক্ষতার গুরুত্ব দ্রুত বাড়ছে। শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান, উদ্ভাবন এবং কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। চীনের কারিগরি শিক্ষা ও শিল্প খাত পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ গড়ে তুলতে পারলে শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাসে শেখানো বিষয় ভালোভাবে আত্মস্থ করা গুরুত্বপূর্ণ হলেও সেটিই শিক্ষার শেষ ধাপ নয়। বাস্তব প্রয়োগ, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। এর আগে অনুষ্ঠানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন। এছাড়া ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততার অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থীদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রায় তিন হাজার নবীন শিক্ষার্থীকে বরণ, উপহার ও খাবার বিতরণ করা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

Update Time : 05:41:48 pm, Wednesday, 16 September 2026