আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে হার আল নাসরের, রোনালদোর সঙ্গে হাতাহাতি আর্জেন্টাইন ফুটবলারের

  • MIT ERP
  • Update Time : 06:19:27 pm, Wednesday, 16 September 2026
  • 12

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে হার আল নাসরের, রোনালদোর সঙ্গে হাতাহাতি আর্জেন্টাইন ফুটবলারের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। বড় এই পরাজয়ের পাশাপাশি ম্যাচের শেষ দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস পালাসিওসের হাতাহাতির ঘটনাও আলোচনায় এসেছে।

ম্যাচের শেষ মুহূর্তে বল দখলের লড়াইকে কেন্দ্র করে ২৪ বছর বয়সী পালাসিওসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন রোনালদো। একপর্যায়ে আর্জেন্টাইন এই ফুটবলারকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেন পর্তুগিজ তারকা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতীর্থ ও কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়। ঘটনার পর পালাসিওস জানান, রোনালদোকে তিনি বলেছিলেন, তার বয়স হয়ে গেছে এবং বল দখলের লড়াইয়ে রোনালদোর সঙ্গে তিনি আর পেরে উঠবেন না।

তার এই মন্তব্যের পরই দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে ধস্তাধস্তিতে গড়ায়। ম্যাচে শুরু থেকেই আল আইনের আধিপত্য ছিল স্পষ্ট। ২৫তম মিনিটে হুসেইন রাহিমির গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন রাহিমি। এরপর আল আইনের হয়ে তৃতীয় গোল করেন সুফিয়ান রাহিমি। আর ৮৫তম মিনিটে আল নাসরের পরাজয় নিশ্চিত করে জিওরগোস ইয়াকুমাকিসের গোল।

এদিন আল আইনের রক্ষণ ও মাঝমাঠের সামনে আল নাসরের আক্রমণভাগও খুব একটা কার্যকর হতে পারেনি। ফলে ম্যাচজুড়েই চাপে ছিল সৌদি ক্লাবটি। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও রোনালদোর পাশে দাঁড়িয়েছেন আল নাসরের অস্ট্রেলিয়ান কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লু। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে তিনি রোনালদোর পেশাদারিত্ব ও দলের প্রতি তার অবদানের প্রশংসা করেন।

পোস্টেকোগ্লু বলেন, ‘ক্রিশ্চিয়ানো এরই মধ্যে চলতি মৌসুমে তিনটি গোল করেছে, যদিও তার প্রাক-মৌসুম প্রস্তুতি বেশ সীমিত ছিল। এই হারের জন্য খেলোয়াড়দের দোষ দেওয়া যায় না। আমার দল সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত এবং তাদের চরিত্র দুর্দান্ত। এই হারের পুরো দায়ভার আমার। ’ রোনালদোকে নিয়ে সমালোচনার বিষয়ে তিনি আরও বলেন, ‘যে মানুষটি এখনও সবার সামনে নতুন উদাহরণ তৈরি করে চলেছেন, তাকে নিয়ে এভাবে কথা বলা উচিত নয়।

যারা ক্যারিয়ারজুড়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য প্রতিটি মুহূর্তে ত্যাগ স্বীকার করেছেন, তাদের সম্পর্কে কথা বলার সময় সবার সতর্ক থাকা উচিত। ’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে তিন গোল করেছেন রোনালদো। আল আইনের বিপক্ষে বড় এই পরাজয়ের পর আল নাসরকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পরিকল্পনা করতে হবে। আগামী ১২ অক্টোবর উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফারগানার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পরবর্তী ম্যাচে মাঠে নামবে তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জুয়া ও মাদক দমন করলে অপরাধ কমে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে হার আল নাসরের, রোনালদোর সঙ্গে হাতাহাতি আর্জেন্টাইন ফুটবলারের

Update Time : 06:19:27 pm, Wednesday, 16 September 2026