আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ৮ ড্রেজার ধ্বংস

  • MIT ERP
  • Update Time : 06:21:43 pm, Wednesday, 16 September 2026
  • 13

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ৮ ড্রেজার ধ্বংস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন এর নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, একদল অসাধু চক্র উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। এছাড়া বালু পরিবহনে নিয়োজিত ১টি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য ও সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জুয়া ও মাদক দমন করলে অপরাধ কমে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ৮ ড্রেজার ধ্বংস

Update Time : 06:21:43 pm, Wednesday, 16 September 2026