আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

  • MIT ERP
  • Update Time : 06:24:56 pm, Wednesday, 16 September 2026
  • 12

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পবিত্র নগরী মক্কায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট বুধবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, হুথিদের পাঠানো ওই ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।

গতকাল স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ড্রোনটি ছোড়া হয় বলে জোটের পক্ষ থেকে বলা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র মক্কা শরিফে কাপুরুষোচিত ও জঘন্য ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। এতে পাকিস্তান মর্মাহত ও বিচলিত।

তিনি আরও বলেন, ভাতৃপ্রতিম দেশ সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে পাশে আছে। অন্যদিকে হুথিরা সৌদির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ বলেছেন, মক্কায় হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। আগেও এমন দাবি করা হয়েছে, কিন্তু এখন আর কেউ এতে বিভ্রান্ত হয় না।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এটি মক্কায় হুথিদের দ্বিতীয়বারের মতো সন্ত্রাসী হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই তারা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার চেষ্টা করেছিল। গতকাল রাত ৯টা ৫০ মিনিটের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়, যা আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। উল্লেখ্য, সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে ২০১৪ সাল থেকে।

সে বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর ইরানের মদদপুষ্ট হুথিরা রাজধানী সানা দখল করে নেয়। তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদুল্লাহ হাদি সৌদিতে পালিয়ে যান। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। প্রায় চার বছর স্থিতিশীল থাকার পর গত ১৩ জুলাই সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর আবার উত্তেজনা বাড়তে শুরু করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জুয়া ও মাদক দমন করলে অপরাধ কমে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

Update Time : 06:24:56 pm, Wednesday, 16 September 2026