আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

রাজধানীর রায়েরবাজারে বিএনপি নেতা আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম, আটক ১

  • MIT ERP
  • Update Time : 04:57:51 pm, Wednesday, 16 September 2026
  • 13

রাজধানীর রায়েরবাজারে বিএনপি নেতা আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম, আটক ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর শাকিল নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পাবনা হাউস গলিতে আব্বাসের গ্যারেজের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা জানান, আব্বাসের ছেলে বাপ্পির সঙ্গে স্থানীয় রেজাউলের ছেলে আপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউলের সাথে আরও কয়েকজন এসে যোগ দিলে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।

খবর পেয়ে আব্বাস উদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে আব্বাস উদ্দিন মারাত্মকভাবে আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাকিলকে আটক করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মহাসড়কে চরম অব্যবস্থাপনা: আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮১ জন

রাজধানীর রায়েরবাজারে বিএনপি নেতা আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম, আটক ১

Update Time : 04:57:51 pm, Wednesday, 16 September 2026