আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

  • MIT ERP
  • Update Time : 04:42:44 pm, Wednesday, 16 September 2026
  • 6

মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মিরপুর-১ নম্বর শাহআলী মার্কেট থেকে মিরপুর-২ নম্বরের সনি স্কয়ার পর্যন্ত সড়ক ও ফুটপাতে আজ এক উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক নয়টা থেকে শুরু হওয়া এই মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাতের উভয় পাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়। একই সঙ্গে কোনো ধরনের অনুমোদন ছাড়া ঝুলিয়ে রাখা বিজ্ঞাপনী বিলবোর্ড এবং ইউনিপোল সাইনও অপসারণ করা হয়েছে। উচ্ছেদকৃত দোকানপাটের বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোন কমান্ডারের নির্দেশে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন(৪১ বিএন) এর বিভিন্ন পদবীর ৩০ জন সদস্য মাঠপর্যায়ে মোতায়েন ছিলেন।

থানা আনসার-ভিডিপি কর্মকর্তা (মিরপুর) এর উপস্থিতিতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশও এই অভিযানে অংশ নেয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেড় ঘণ্টাব্যাপী চলা এই অভিযানটি শেষ হয়। জনভোগান্তি রোধ এবং জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা সার্বক্ষণিক নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে প্রস্তুত।

এই অভিযানের ফলে দীর্ঘ দিন ধরে সাধারণ পথচারীদের ভোগান্তির কারণ হওয়া ফুটপাতগুলো অনেকটাই দখলমুক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

Update Time : 04:42:44 pm, Wednesday, 16 September 2026