আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২০

  • MIT ERP
  • Update Time : 04:29:53 pm, Wednesday, 16 September 2026
  • 8

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে এবং এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০টি শিশু। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৪ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ১০০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৪৪ শিশু মারা গেছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৮১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এই সময়ে ১ হাজার ১৪১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৯ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২০

Update Time : 04:29:53 pm, Wednesday, 16 September 2026