আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি

  • MIT ERP
  • Update Time : 10:34:42 am, Wednesday, 16 September 2026
  • 14

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে চলমান সংঘাত এবং নিরাপত্তাঝুঁকির পরিপ্রেক্ষিতে দেশটিতে ভ্রমণের বিষয়ে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের সৌদি আরব সফরের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে দেশটিকে লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রাখা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এ খবর জানিয়েছে আলজাজিরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থ ও স্থাপনাকে লক্ষ্য করে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইন সম্পর্কেও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। সতর্কবার্তায় আরও জানানো হয়, সৌদি আরবের কয়েকটি অঞ্চলে নিরাপত্তাঝুঁকি অন্য এলাকার তুলনায় বেশি। অন্যদিকে, সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনে ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য আগের ‘লেভেল-৪’ সতর্কতা বহাল রয়েছে। এই স্তরের সতর্কতার অর্থ হলো, মার্কিন নাগরিকদের ইয়েমেন ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাঁচবিবিতে জমি বিরোধে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি

Update Time : 10:34:42 am, Wednesday, 16 September 2026